শুক্রবার, রাত ৮:৫৮, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, রাত ৮:৫৮, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম অপরাধ

রাজবাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ তরুণ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেয়ার: https://www.timebulletin24.com/news/484znj

নাজমুল হোসেন, রাজবাড়ী

রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিশাত শেখ (১৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৭ মে) বিনোদপুর কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মঞ্জুর মোরশেদ মহোদয়ের দিকনির্দেশনা এবং রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ জনাব উত্তম কুমার ঘোষের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। থানার এসআই (নিঃ) সোহানুর রহমান ও সঙ্গীয় ফোর্স বিনোদপুর কলেজপাড়ার সামসুর মোড় এলাকায় অভিযান চালিয়ে রিশাত শেখকে (পিতা: নায়েব আলী, গ্রাম: বিনোদপুর-মেছোঘাটা) ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৩৬) দায়ের করা হয়েছে। আজ আসামীকে যথাযথ প্রক্রিয়ায় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে রাজবাড়ী জেলা পুলিশের এমন কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

ছবি যুক্ত তারিখ: ২৮ মে, ২০২৬ নাজমুল হোসেন,

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন