বুধবার, সকাল ১১:৩২, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, সকাল ১১:৩২, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম অপরাধ

উল্লাপাড়ায় ঘরে ঢুকে সাবেক দুগ্ধ সমিতি ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, স্ত্রী হাসপাতালে

শেয়ার: https://www.timebulletin24.com/news/v11nkn

নিজস্ব প্রতিবেদক, উল্লাপাড়া | ১১ মে, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বসতঘরের সিঁধ কেটে ভেতরে ঢুকে সাবেক এক দুগ্ধ সমিতি ব্যবস্থাপককে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১০ মে) দিবাগত রাতে উপজেলার দপ্তপাড়া এলংজানি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুস সোবাহান প্রামাণিক (৭০)। তিনি ওই গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে এবং এলংজানি দুগ্ধ সমবায় সমিতির সাবেক ব্যবস্থাপক ছিলেন। এ সময় তার স্ত্রী শেফালী খাতুনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে সোবাহান ও তার স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে দুর্বৃত্তরা ঘরের দেয়াল খুঁড়ে (সিঁধ কেটে) ভেতরে প্রবেশ করে এবং ঘুমন্ত অবস্থায় তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় একটি বিল বা পুকুরের ইজারা নিয়ে মোল্লা ও প্রামাণিক বংশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধের জেরে দুই-তিন বছর আগে সোবাহানের এক ছেলেকে একইভাবে হত্যা করা হয়েছিল। সোবাহান তার ছেলের হত্যা মামলার প্রধান সাক্ষী ছিলেন। মামলা থেকে বাঁচতে এবং সাক্ষ্যদান বন্ধ করতেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পরিবার। এছাড়া সম্প্রতি তিনি ৭০ লাখ টাকার জমি বিক্রি করেছিলেন, যা এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ হতে পারে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।


ঘটনার পরপরই স্থানীয়রা ধাওয়া করে রক্তমাখা পোশাকসহ হাইদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন