, ,

, ,

হোম অপরাধ

গোয়ালন্দে ঘরে ঢুকে চা বিক্রেতাকে গলা কেটে হত্যা

শেয়ার: https://www.timebulletin24.com/news/u8k2c7

নাজমুল হোসেন, রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ইসহাক মিয়ার পাড়া (পৌর জামতলা বাজার এলাকা) সংলগ্ন মো. ফারুক শেখ (৪৬) নামের এক চা বিক্রেতার গলা ও হাত কাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুরে নিজ ঘর থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। নিহত ফারুক শেখ ওই এলাকার আব্দুল খালেক শেখের ছেলে। স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ফারুক দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় একটি চায়ের দোকান চালাতেন। তিনি প্রতিদিন রাতের ডিউটি শেষে সকালে বাড়ি ফিরে ঘুমাতেন। ঘটনার দিন বিদ্যুৎ না থাকায় তিনি ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, শনিবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ফারুকের বড় ভাই ও ছোট ভাবীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের মেঝ্যে রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। নিহতের ছোট ভাই বারেক শেখ জানান, তাঁরা তিন ভাই মিলে দৌলতদিয়ায় চায়ের ব্যবসা পরিচালনা করেন। সকালে তাঁর সঙ্গে বিদ্যুৎ বিল নিয়ে ফারুকের কথা হয়েছিল। ফারুক এলাকায় খুবই শান্ত প্রকৃতির মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর একাধিক বিয়ে হলেও বর্তমানে কোনো স্ত্রী ছিল না। অপ্রীতিকর কোনো পূর্বশত্রুতা কিংবা ব্যবসায়িক কোন্দল থেকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে কি না—তা নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। দিনদুপুরে নিজ ঘরে ঢুকে এভাবে হত্যার ঘটনায় পুরো জামতলা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সচেতন মহল অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, “সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। ঘর থেকে ফারুক শেখের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও সিআইডির ক্রাইম সিন টিম বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। হত্যাকাণ্ডের কারণ ও এর সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশের একাধিক টিম। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রতিবেদন ও ছবি: ২২/আগস্ট /২০২৬ নাজমুল হোসেন, রাজবাড়ী

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন