নাজমুল হোসেন, রাজবাড়ী
রাজবাড়ীতে খুলনাগামী একটি তেলবাহী ট্রেনের
ছয়টি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ওয়াগণের সঙ্গে যাত্রীবাহী বাস, মাহেন্দ্র ও ব্যাটারি চালিত ইজিবাইককে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ইজিবাইকযাত্রী মনোয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই দুর্ঘটনায় অন্তত ১৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।
রোববার (২৬ জুলাই) রাত সাড়ে আটটার দিকে
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মতিপাটোয়ারীর ছেলে মনুয়ার পাটোয়ারী (৫২)
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুরের পাওয়ার প্লান্টে তেল সরবরাহ শেষে ৩০টি ওয়াগণ নিয়ে একটি তেলবাহী ট্রেন খুলনার দিকে যাওয়ার সময় । খানখানাপুর রেলগেট অতিক্রমের আগে ট্রেনটির পেছনের ছয়টি ওয়াগনের সংযোগকারী চেইন ছিঁড়ে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইঞ্জিন ও সামনের অংশ রেলগেট পার হয়ে গেছে মনে করে গেটম্যান লাইন ফাঁকা মনে করে ব্যারিয়ার তুলে দেন। ঠিক সেই মুহূর্তে দৌলতদিয়া থেকে রাজবাড়ী গামী আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস, মাহেন্দ্র ও ইজিবাইক রেললাইন পার হওয়ার চেষ্টা করলে পেছন থেকে আসা নিয়ন্ত্রণহীন ওয়াগনের সঙ্গে তিনটি যানবাহনের সংঘর্ষ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, রাজবাড়ী সদর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ , রেলওয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধারকাজ পরিচালনা করে।
আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মনোয়ার নামের এক ইজিবাইকযাত্রী মারা যান।
দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে সড়কপথে যান চলাচল প্রায় ৪৫ মিনিট পর স্বাভাবিক হয়। বিচ্ছিন্ন বগিগুলো সরিয়ে রেললাইন সচল করার কাজ চলছে।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান বলেন, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট এলাকায় ট্রেন, বাস, মাহিন্দ্র ও ইজিবাইককের সংঘর্ষের ঘটনা ঘটেছে কি কারণে এই দূর্ঘটনা ঘটেছে সে ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি শুরু হয়েছে
প্রতিবেদন ও ছবি:
নাজমুল হোসেন, রাজবাড়ী
তারিখ: ২৭ জুলাই ২০২৬
যোগাযোগ: ০১৩১-৬৬০ ৮০৮৭, [email protected]