
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৩০ জুলাই ২০২৬ তারিখে রাজবাড়ী সদর থানার এসআই (নিঃ) সিহাব আহমেদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রাজবাড়ী সদর থানাধীন মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামস্থ জনৈক শাহাবুদ্দিনের দোকান মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— ১. মো. আজাদুল মোল্লা ওরফে ওজেদ (৩৭), পিতা-মো. কাদের মোল্লা, সাং-মাথালিয়াপাড়া (রামকান্তপুর ইউপি)।
২. মো. আব্দুল আজিজ মিয়া (৫০), পিতা-মৃত আব্দুল রাজ্জাক প্রধান, সাং-বাগমারা বড় মোড়ের শেষমাথা (মিজানপুর ইউপি)।
উভয় আসামি রাজবাড়ী সদর থানার বাসিন্দা।
ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদন ও ছবি:
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ