, ,

, ,

হোম অপরাধ

দৌলতদিয়ায় শাশুড়ির সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

শেয়ার: https://www.timebulletin24.com/news/zlfv99

প্রতীকী ছবি

নাজমুল হোসেন, রাজবাড়ী:


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে পারিবারিক কলহের জেরে খুশি বেগম (৩৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তাছের কাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খুশি বেগম ওই এলাকার বাসিন্দা এবং খালেক মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে শাশুড়ির সঙ্গে অভিমান করে খুশি বেগম নিজ বসতঘরের আড়ার সঙ্গে ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস নেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই নন্দ গোপাল সন্দ্বীপ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদীন। পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন