বুধবার, দুপুর ১:৩৬, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, দুপুর ১:৩৬, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম খবর

জোটে যাবে না এনসিপি, ৩০০ আসনে দেবে প্রার্থী

শেয়ার: https://www.timebulletin24.com/news/in9sz1

আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো দলের সঙ্গে জোটে যাবে না। দলটি এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে, এমনটি জানিয়েছেন দলের নেতারা। তারা জানান, ঈদের পর নিবন্ধন আবেদন করতে নির্বাচন কমিশনে আবেদন করা হবে।

আজ বুধবার একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে এসব তথ্য তুলে ধরেন এনসিপির নেতারা।

নেতারা জানান, দলীয় নিবন্ধনের জন্য ঈদের পর নির্বাচন কমিশনে আবেদন করবেন তারা, তবে দলের প্রতীক এখনো চূড়ান্ত হয়নি। এটি সবার সঙ্গে আলোচনা এবং দলীয় ফোরামে পর্যালোচনার পর নির্ধারণ করা হবে।

এনসিপির নেতারা আরও জানান, তারা আগামী নির্বাচনে কোনো দলের সঙ্গে জোট করবে না। তবে ছোট দলগুলোর জন্য এনসিপির সঙ্গে জোট গঠনের আলোচনা হতে পারে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ঈদের পর নিবন্ধনের জন্য আবেদন করা হবে। দলের আরেক নেতা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, “তরুণদের নেতৃত্বে গঠিত দলটি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে, এবং আমরা সে লক্ষ্যেই কাজ করছি। জাতীয় নির্বাচনের আগে সারা দেশে দলীয় কার্যক্রম বৃদ্ধিই আমাদের অন্যতম লক্ষ্য।”

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন