বুধবার, দুপুর ১:৩৪, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, দুপুর ১:৩৪, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম খবর

জামায়াত কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার, আমিরের সঙ্গে বৈঠক

শেয়ার: https://www.timebulletin24.com/news/l2ahwg

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবার বেলা ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার দলের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে বৈঠকে মিলিত হন। বৈঠকটি ছিল একেবারে আন্তরিক পরিবেশে, যেখানে তারা পরস্পর কুশল বিনিময় করেন এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা করেন।

মতবিনিময়ের সময় তারা বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, সংখ্যালঘুদের অবস্থা এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। এছাড়া, গ্রেট ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী ও উন্নত করার বিষয়ে তারা কথা বলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন