বুধবার, দুপুর ১:৩৪, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, দুপুর ১:৩৪, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম খবর

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার

শেয়ার: https://www.timebulletin24.com/news/z31vpn

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় ই-কর্মার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১২ মার্চ) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী রচিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন।

শমী কায়সারের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ, এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার ও সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল।

গত বছরের ১২ ডিসেম্বর হাইকোর্ট শমী কায়সারকে তিন মাসের জামিন প্রদান করে এবং রুল জারি করে। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন স্থগিত করে রুল নিষ্পত্তির নির্দেশ দেয় আপিল বিভাগ।

গত বছরের ৯ নভেম্বর শমী কায়সারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। তার আগে ৫ নভেম্বর রাতের দিকে উত্তরার ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩নং বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন