বুধবার, দুপুর ১২:২৯, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, দুপুর ১২:২৯, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম সারাদেশ

গৌরীপুরে আন্দোলনে গুলিতে নিহত বিপ্লব

শেয়ার: https://www.timebulletin24.com/news/4f4jf6

তারিখ: ১০ এপ্রিল ২০২৬

বিপ্লব হাসান

নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের গৌরীপুরে ২০২৪ সালের জুলাই মাসে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হাসান। সহযোদ্ধাদের অভিযোগ, পুলিশ খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পরও তার ওপর অতিরিক্ত গুলি চালানো হয় বলে দাবি করা হয়েছে।

বিপ্লবের পরিবার জানায়, তিনি সেদিন সকালে নাস্তার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেন। পরে তার মরদেহ বাড়িতে পৌঁছায়। ঘটনার পর পরিবারের সদস্যরা দীর্ঘদিন আতঙ্কের মধ্যে ছিলেন বলেও অভিযোগ করেন তারা।

সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিপ্লবের বাবাকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। তবে পরিবারের দাবি, এই সহায়তা সন্তানের শোক কাটাতে পারে না।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন