[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম সারাদেশ

উল্লাপাড়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত আব্দুল মান্নান তালুকদারকে সংবর্ধনা

শেয়ার: https://www.timebulletin24.com/news/4apr7h

মোঃসুজন আহমেদ সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল মান্নান তালুকদার ২০২৬ সালের জন্য উল্লাপাড়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে ১২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হলরুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন উল্লাপাড়া কর্তৃক তাকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়াও বাংলাদেশ শিক্ষক সমিতি, উল্লাপাড়া উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপজেলার শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আব্দুল মান্নান তালুকদারের এই অর্জন উল্লাপাড়ার শিক্ষা ক্ষেত্রে গর্বের বিষয় এবং তার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতির দায়িত্বও পালন করছেন এবং দীর্ঘদিন ধরে শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন