[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম সারাদেশ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩৫

শেয়ার: https://www.timebulletin24.com/news/9h2xcz

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি সড়ক থেকে ছিটকে প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জাহাঙ্গীর মোল্লা (৪২) ও আলমগীর শেখ (৪০)। তারা দুজনই পিকআপের যাত্রী এবং ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মাদারীপুরগামী ‘শাহ ফরিদ’ নামের একটি যাত্রীবাহী বাস এবং টেকেরহাট থেকে ছেড়ে আসা পণ্যবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতদের ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, আহতদের অনেকের হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন