
মোঃসুজন আহমেদ সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অদ্য ১৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে ০৯নং হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম, সেবার মান, চলমান উন্নয়ন কার্যক্রম এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় তিনি পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং জনগণের সেবা আরও সহজ ও মানসম্মতভাবে প্রদানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ইউএনও মহোদয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং সেবা গ্রহণে আগত সাধারণ মানুষের সাথে কথা বলেন। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ইউনিয়ন পরিষদের সচিব , সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।