[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

সারাদেশে পালিত হল বাঙালি সংস্কৃতির বর্ষ বরন

শেয়ার: https://www.timebulletin24.com/news/phqo1n

বিশেষ প্রতিনিধি

পহেলা বৈশাখ এলেই বাংলার মানুষের মনে প্রাণে আন্দোলিত হয় নতুন বছরকে বরন করে নেয়ার ইচ্ছা। এ বরন যেন বিগত বিফলতার বিদায়, যা কিছু নিরানন্দ ছিল, ব্যর্থতার গ্লানি ছিল তা ধুয়ে মুছে নতুন দিন নতুন সম্ভাবনাকে আমন্ত্রণ জানাতে এলো। সুদীর্ঘ কাল ধরে বাঙালি জাতি তাদের ব্যবসার হালখাতা তৈরির যে প্রচলন চালু করেছিল পহেলা বৈশাখকে কেন্দ্র করে, তা শুধু দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ না থেকে জীবনের সমস্ত স্তরে নিয়ে এসেছে এ ঢেউ। অবশ্য এ ঢেউ এভাবে সৃষ্টির পিছনে রয়েছে কর্পোরেট বানিজ্য। ফলে বৈশাখী উৎসবে কেনা কাটার ধুম পড়ে যায় ব্যাপক হারে। সবকিছু ছাপিয়ে বাঙালি উৎসব মুখর পরিবেশে পালন করলো পহেলা বৈশাখ। সারা দেশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আয়োজনে ছিল নাচ, গান, আবৃত্তি, ছিল পান্তা ইলিশ, শাক পান্তা, ভর্তা ভাজি তথা বাঙালির খাদ্য তালিকার প্রধান উপকরন। কিশোর কিশোরী যুবক যুবতীরা মেতেছিলো দুরন্তপনায়। প্রৌঢ়রা করেছিল জীবনে ঘটে যাওয়া স্মৃতি রোমন্হন, আহা কি পরিবর্তন। ঢাকাসহ বিভিন্ন এলাকার বর্ষবরণের ছবি দেখে অনুমান করা যায় এ উৎসব স্হান করে আছে হৃদয়ের কতটা গভীরে।








মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন