শনিবার, দুপুর ১২:০৩, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, দুপুর ১২:০৩, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরান দর্শন

সদর উদ্দিন আহ্‌মদ চিশতী

(হে ইনসান তুমি) যাহা বুঝিয়াছ তাহা নয়! নিশ্চয় আল ইনসান অবশ্য বোকামি করিয়া থাকে।

এইরূপে যে, সে নিজেকে ধনী রূপে দেখে। নিশ্চয় তোমার রবের দিকে প্রত্যাবর্তন। (৯৬:৬-৮)

#ব্যাখ্যাঃ(৬-৮) উপরোক্ত কথা দ্বারা যাহা বলা হইল ইনসান তাহা বুঝে নাই। শুধু কথার প্রকৃত বুঝ নয়। নিশ্চয় মানুষ ইনসান পর্যায়ে আসিয়াও অবশ্য ধর্মপথে বোকামি করিয়া থাকে। এইরূপ বোকামির মূল কারণ হইল সে নিজেকে ধনীরূপে দেখে। ধনীরূপে দেখিবার কারণ হইল ইনসান জীব পর্যায়ের এবং জিন পর্যায়ের মানুষ হইতে উন্নত। সে ভদ্র, নীতিবাদী এবং সংযমী। স্বর্গীয় এই গুণগুলিকে সে মনুষ্য জাতির কল্যাণের জন্য যথেষ্ট মনে করে। পার্থিব ন্যায়নীতি বোধকেই জীবনে চরম উৎকর্ষ মনে করে। এদিক হইতে বিচার করিয়া সে নিজেকে মানবীয় গুণে ঐশ্বর্যশালী মনে করিয়াই গর্বিত। আসলে ইনসান সালাত না করিবার কারণে সৃষ্টি রহস্য অবগত নয় এবং লা-মোকার কর্মকাণ্ড বিষয়ে একেবারেই অজ্ঞ। সালাতের অভাবে ইনসানকেও রবের দিকে ফিরিয়া আসিতে হয়। অর্থাৎ জন্মচক্রের অধীন হইয়া পুনরায় রবের শিক্ষাদীক্ষার মুখাপেক্ষী হইতে হয়। মুক্তি লাভ করা ব্যতীত ইহা অবধারিত একটি বিষয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। * চিহ্নিত ক্ষেত্রগুলো আবশ্যক।

Scroll to Top