[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম রাজনীতি

মুজিবনগর দিবস সব দলের: কাদের সিদ্দিকী

শেয়ার: https://www.timebulletin24.com/news/php4p5

টাঙ্গাইল, ১৭ এপ্রিল— কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, মুজিবনগর দিবস কোনো ব্যক্তি বা দলের একার নয়; এটি সব দল, মত ও পথের মানুষের। তিনি বলেন, “মুজিবনগর দিবস বর্তমান সরকার ও বিরোধী দলসহ সবার— তারা পালন করুক বা না-ই করুক।”

শুক্রবার বিকালে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, মুজিবনগর সরকার গঠন না হলে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। তাই এই দিবসকে দলীয় দৃষ্টিভঙ্গিতে দেখার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, স্বাধীনতা কোনো নির্দিষ্ট দলের নয়; এটি পুরো জাতির অর্জন। তবে স্বাধীনতার প্রকৃত চেতনা সর্বক্ষেত্রে প্রতিষ্ঠায় আমরা ব্যর্থ হয়েছি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, মানুষের সেবা ও পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তিনি কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মওলানা ভাসানীর আদর্শের সঙ্গে তার দলের কোনো দূরত্ব নেই বলেও উল্লেখ করেন তিনি।

মুক্তিযুদ্ধের পটভূমি তুলে ধরে কাদের সিদ্দিকী বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে ছয় দফা, এগারো দফা ও গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় স্বাধীনতা অর্জিত হয়েছে। ১৯৭০ সালের নির্বাচনে জনগণের বিপুল সমর্থন বঙ্গবন্ধুর নেতৃত্বকে সুদৃঢ় করে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, দীর্ঘদিন পর তার বক্তব্য শুনে তিনি ইতিবাচক ধারণা পেয়েছেন। তার বক্তব্যে শালীনতা, গভীরতা ও জাতীয় ঐক্যের আকাঙ্ক্ষা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খানের সভাপতিত্বে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন