সোমবার, বিকাল ৩:১৯, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, বিকাল ৩:১৯, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী সংরক্ষিত আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে এই মনোনয়ন দেওয়া হয়।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জাতীয় কমিটির সদস্যরা প্রার্থীদের সাক্ষাৎকার নেন এবং যাচাই-বাছাই শেষে মনোনয়ন বোর্ড চূড়ান্ত তালিকা প্রস্তুত করে।

মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা এবং নাদিয়া পাঠান পাপন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংরক্ষিত নারী আসনে যোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে এই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। * চিহ্নিত ক্ষেত্রগুলো আবশ্যক।

Scroll to Top