
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ২,৪২০ লিটার চোরাই পেট্রোলসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে পৌর শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকার কেয়া হাসপাতালের সামনে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, বাঘাবাড়ি ঘাট থেকে রাজশাহীর উদ্দেশ্যে চোরাই পথে পিকআপ ভর্তি পেট্রোল পরিবহন করা হচ্ছিল।
আটককৃতরা হলেন পিকআপ চালক কামরুল ইসলাম (আলোকদিয়ার) এবং তার সহযোগী লাভলু মিয়া (শ্রমিক, বাঘাবাড়ি ঘাট, শাহজাদপুর)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই পথে পেট্রোল পরিবহনের বিষয়টি স্বীকার করেন।
অভিযানকালে উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত আটক দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা এবং দুই দিনের কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জব্দকৃত পিকআপ ও পেট্রোল থানায় সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, জব্দকৃত পেট্রোল সরকারি বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমার