, ,

, ,

হোম দর্শন

কোরান দর্শন

শেয়ার: https://www.timebulletin24.com/news/2er1k7

সদর উদ্দিন আহ্‌মদ চিশতী

(বাকারাঃ১০১।) অনুবাদঃ যখনই আল্লাহ হইতে তাহাদের নিকট একজন রসুল তাহাদের সংগে যাহা আছে তাহার জন্য একজন দ্রষ্টারূপে আসেন তখন একদল প্রত্যাখ্যান করে, আল কেতাব প্রাপ্তদের হইতে (যিনি আসেন তাহাকেই)। আল্লাহর কেতাব তাহাদের পেছনে! এমন যেন তাহারা তাঁহাকে চিনেও না!

ব্যাখ্যাঃ রেসালাত চিরন্তন। আল্লাহর রসুল সর্বযুগেই মানুষের হেদায়েতের জন্য আসিয়া থাকেন। তাঁহারা আত্মদর্শনের সাহায্যে আল কেতাব প্রাপ্ত সত্যদ্রষ্টা, তাই মানুষের অন্তরে বাহিরে যাহা আছে তাহার সকলই প্রত্যক্ষ করিয়া থাকেন। এই শ্রেণীয় দ্রষ্টাব্যক্তি সকল যুগেই উপস্থিত আছেন, কিন্তু সত্যদ্রোহী মানুষ তাঁহাদিগকে সামাজিক নেতৃত্ব দানে অগ্রবর্তী না রাখিয়া তাঁহাদিগকে পেছনে ফেলিয়া রাখে। আল্লাহর নিকট ইহা আশ্চর্য বিষয় যে তাঁহার প্রেরিত যে কোন একজন আল কেতাবকে নেতৃত্ব না দিয়া বরং পিছনে অজ্ঞাত অবস্থায় ফেলিয়া রাখে। এমনকি তাহারা তাঁহাকে চিনেও না। অর্থাৎ যোগ্য নেতা চিনিয়া লইবার চেষ্টাও করে না। এমনই স্বেচ্ছাচারী মানব সমাজ যে, তাহারা আল্লাহর মনোনীত সমাজ ব্যবস্থা গ্রহণে বিমুখ।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন