[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

আইভীর গ্রেফতার স্থগিত: নতুন মামলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা

শেয়ার: https://www.timebulletin24.com/news/rzaesh

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-কে নতুন কোনো মামলায় গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে একের পর এক মামলায় গ্রেফতার দেখানো কেন অবৈধ হবে না—এ বিষয়ে রুল জারি করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও আইনজীবী মোতাহার হোসেন সাজু।

আইভীর আইনজীবীরা জানান, তিনি আগে থেকেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। এরপর নতুন দুটি মামলায় তাকে “শোন অ্যারেস্ট” দেখানো হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করলে আদালত রুল জারি করার পাশাপাশি তাকে নতুন মামলায় গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের আদমজী এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান পোশাকশ্রমিক মিনারুল ইসলাম। এ ঘটনায় তার ভাই মামলা দায়ের করেন, যেখানে শেখ হাসিনাসহ ১৩২ জনকে আসামি করা হয়। ওই মামলায় আইভী ১২ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন এবং পরবর্তীতে তার বিরুদ্ধে আরও মামলা হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন