বুধবার, সকাল ১১:৩১, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, সকাল ১১:৩১, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম খবর

উন্নয়ন প্রকল্পে শতভাগ জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ: শামা ওবায়েদ

শেয়ার: https://www.timebulletin24.com/news/e6y5au

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, উন্নয়নমূলক কাজে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না।

শনিবার (২৫ এপ্রিল) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নে খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি জানান, শুধু খাল খনন নয়—সরকারের যেকোনো উন্নয়ন প্রকল্পে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন কোনো চাপ ছাড়াই স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানের আগে নগরকান্দা থানা পুলিশের আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি মাদক ও সন্ত্রাস নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তার মতে, একটি সমৃদ্ধ জাতি গঠনে মাদকমুক্ত সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় তিনি স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ, বিশেষ করে ‘হ্যান্ড স্প্রে মেশিন’ বিতরণ করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন