বুধবার, সকাল ১১:৩১, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, সকাল ১১:৩১, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম দর্শন

কোরান দর্শন

শেয়ার: https://www.timebulletin24.com/news/elrex1

সদর উদ্দিন আহ্‌মদ চিশতী

আলে-রসুলগণ হইলেন আত্মপরিচয় জ্ঞানে পরিপূর্ণ এবং এই পরিচয় দ্বারা তাঁহারা প্রকাশ্য কোরান বা জীবন্ত কোরান হইয়া যান। এই শ্রেণীয় লোকেরা আচার-আচরণ এবং বক্তব্য সকলই কোরান। আলে-রসুল এবং আলে-মোহাম্মদগণই কেবল প্রকাশ্য তথা জীবন্ত কোরান।নিজে কোরান হইতে চাহিলে সম্যক গুরুর নিকট আত্মসমর্পণ করিয়া মুসলমান হইতে হয়। মুসলমান হইয়া বুদ্ধ কেতাব হইলে গুরু তাহার আমিত্ব বিজড়িত দৈহিক অস্তিত্ব ধ্বংস করেন। যাহারা সাধারণ ভক্ত তাহারা সাময়িক সুযোগ-সুবিধা ভোগের আশায় মত্ত থাকে, এইজন্য তাহাদিগকে ধ্বংস করা হয় না অর্থাৎ তাহারা জন্মচক্রে আবর্তিত হইতেই থাকে (দ্র. ১৫ঃ১-৩)।

মানুষকে দেওয়া সাতটি ইন্দ্রিয় গুরুর নির্দেশিত এইরূপ সাধন পথে নিয়োজিত করিলে ইন্দ্রিয় সাতটি চরম উৎকর্ষ লাভ করিয়া দ্বিতীয় সংস্করণে তথা নূতন এক মহান পর্যায়ে উন্নীত হয় যাহা জীবজগতের ঊর্ধ্ব পর্যায়। এই পর্যায়ে পৌঁছিলে মানুষ নিজেই কোরান হয় তথা আজমওয়ালা কোরানের অধিকারী হয় (দ্র. ১৫:৮৭)।

সর্বযুগেই কোরান নাজেল হইয়াছে এবং লোকেরা তাহাদের ইচ্ছামত রকমারি ব্যবস্থা গ্রহণ করিয়া কোরানের মূলনীতি হইতে বিচ্যুত হইয়াছে এবং কোরানের নীতিবাদকে ছিন্নভিন্ন করিয়াছে। এইরূপ স্বেচ্ছাচারী বিভক্তি সৃষ্টিকারীগণকে অবশ্যই জবাবদিহি করিতে হইবে (দ্র. ১৫:৯০+৯১)।

সুতরাং সর্বকালেই সঠিক পথের যাত্রী হইতে চাহিলে গুরুর প্রশংসাকে অর্থাৎ গুণগুলিকে অবলম্বন গ্রহণ করিয়া নিজেকে পবিত্র করিয়া তুলিতে হইবে এবং আত্মসমর্পণকারীর অন্তর্ভুক্ত হইতে হইবে। দৃঢ় আত্মপ্রত্যয় গুরু হইতে অর্জন না হওয়া পর্যন্ত গুরুর দাসত্ব করিতেই হইবে। ইহাই জিন ও ইনসানের জন্য আলে-রসুলে পরিণত হইবার এবং স্পষ্ট কোরান হইবার একমাত্র পথ।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন