[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

ড. এম এ মুহিতের নেতৃত্বে কড়াইল বস্তির প্রতিবন্ধীদের জন্য সরকারের ফ্লাগশিপ স্বাস্থ্য ও উন্নয়ন কর্মসূচি গ্রহণ

শেয়ার: https://www.timebulletin24.com/news/t9np42

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর কড়াইল বস্তিতে বসবাসরত প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি বিশেষ “ফ্লাগশিপ” কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই কর্মসূচির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে সম্প্রতি মন্ত্রণালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি।

সভায় প্রতিমন্ত্রী বলেন, কড়াইল বস্তিতে বসবাসরত প্রতিবন্ধী ব্যক্তিরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক বৈষম্যের শিকার। তাদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা, পুনর্বাসন সহায়তা এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন, যাতে কর্মসূচির সুফল দ্রুততম সময়ে জনগণের কাছে পৌঁছানো যায়।

সভায় আরও জানানো হয়, এই ফ্লাগশিপ কর্মসূচির আওতায় নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়ক উপকরণ বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন