[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেয়ার: https://www.timebulletin24.com/news/6ylhc4

সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলায় খুলশী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পর আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, তাই তাদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথমে স্কুল পর্যায় এবং পরে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন।

তিনি জানান, সেই উদ্যোগকে আরও এগিয়ে নিতে সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে—মেয়েদের জন্য ডিগ্রি (উচ্চশিক্ষা) পর্যন্ত শিক্ষাব্যবস্থা ধাপে ধাপে বিনামূল্যে করা হবে।

এছাড়া, যারা ভালো ফলাফল করবে তাদের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থাও করা হবে, যাতে তারা আরও উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারে।

উল্লেখ্য, বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতিতে মেয়েদের জন্য স্নাতকোত্তর এবং ছেলেদের জন্য স্নাতক পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার কথা বলা হয়েছিল। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন