[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম সারাদেশ

বিএনপি নেতা আব্দুস সালামের মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

শেয়ার: https://www.timebulletin24.com/news/e9pcsi

বিশেষ প্রতিনিধিঃ আব্দুস ছালাম শেখ।

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, উল্লাপাড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুস সালামের ( আনুমানিক ৫৬) মৃত্যুতে এক স্মরন ও শোক সভা ৩০ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৫.০০ ঘটিকায় উল্লাপাড়া মডেল থানা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। সাবেক তুখোড় এই নেতা গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখে স্ট্রোক জনিত কারনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, কিডনি ও হ্নদরোগে ভুগছিলেন। তাহার অকাল মৃত্যুতে উল্লাপাড়ায় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

উল্লাপাড়া পৌর সভার সাবেক মেয়র জনাব বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক জনাব হেলাল সরকার, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জনাব মুকুল হোসেন, সরকারী আকবর আলী কলেজের সাবেক জিএস জনাব রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির অন্যতম নেতা জনাব তৌফিকুল ইসলাম জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জনাব আবু শাহীন মুন্সি প্রমুখ।

পরিশেষে মরহুম আব্দুস সালামের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন উল্লাপাড়া মডেল থানা মসজিদের পেশ ইমাম1

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন