, ,

, ,

হোম খবর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় এক রাশিয়ান নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শেয়ার: https://www.timebulletin24.com/news/s3nf6o

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় এক রাশিয়ান নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম চুরকিন (৪০)।

শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নতুনহাট গ্রিন সিটি আবাসিক এলাকার একটি জিমে ব্যায়াম করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে আবাসিক এলাকার মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

চুরকিন রাশিয়ার ক্রাসনোডার অঞ্চলের বাসিন্দা এবং ভ্লাদিমিরের ছেলে। তিনি রূপপুর প্রকল্পে সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠান এটম টেক এনারগো কোম্পানিতে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন