বুধবার, দুপুর ১২:২৯, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, দুপুর ১২:২৯, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম খবর

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির আজ শপথ, বিএনপির সংখ্যাগরিষ্ঠতা

শেয়ার: https://www.timebulletin24.com/news/55die3

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য আজ শপথ নিতে যাচ্ছেন। রবিবার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবন-এর পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথকক্ষে তাদের শপথ পড়ানো হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

এর আগে গত ২৯ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে এবং পরদিন তাদের নামসহ গেজেট প্রকাশ করা হয়।

গেজেট অনুযায়ী, এই ৪৯টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ৩৬ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া ১১ দলীয় জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্রভাবে একজন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বিএনপি-সমর্থিত প্রার্থীদের পাশাপাশি জামায়াত-এনসিপি জোট থেকেও একাধিক প্রার্থী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন সদস্য সংসদে যোগ দিচ্ছেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন