নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ। ২১ এপ্রিল মাসিক কল্যাণ সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার জনাব মঞ্জুর মোর্শেদ (বিপিএম-সেবা)। জানা যায়, গত এক মাসে সদর থানা এলাকায় অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, চোরাই ইজিবাইক উদ্ধার এবং বিকাশ প্রতারণার শিকার ব্যক্তিদের টাকা উদ্ধার করে তা মালিকের কাছে ফিরিয়ে দেওয়াসহ সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে তিনি বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম এবং পাংশা সার্কেলের এএসপি দেবব্রত সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ