সোমবার, রাত ২:৩৪, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, রাত ২:৩৪, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

শেয়ার: https://www.timebulletin24.com/news/p93dlo

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার (২২ মে) বিকেলে আয়োজিত এ মিছিলে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে দলটির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ অন্যদের উপস্থিত থাকতে দেখা যায়।

এর আগে, একই দিন জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে এগিয়ে যান। এ সময় পেছন দিক থেকে কয়েকজন যুবক ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায়। ঘটনায় এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন