[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

উত্তরা-গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

শেয়ার: https://www.timebulletin24.com/news/yb0nyv

ঢাকা, ১১ জুন ২০২৬: উত্তরা-গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কের উন্নয়ন, সবুজায়ন, বৃক্ষরোপণ এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মহাসড়কটির অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশবান্ধব সবুজায়ন কর্মসূচি, বৃক্ষরোপণ কার্যক্রম এবং সড়কের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সংশ্লিষ্ট প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় জোরদার এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন