
বিশেষ প্রতিনিধিঃ আব্দুস ছালাম শেখ
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম জাহাঙ্গীর তালুকদারের ছোট ভাই, সরকারি আকবর আলী কলেজ ছাত্র দলের সভাপতি রিফাত হাসানের পিতা, বিশিষ্ট ব্যবসায়ি, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম মিন্টু গত ৮ জুন বিকেলে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া বাংলা বাজার নামক এলাকায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে পঙ্গু হাসপাতাল পরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ০৯ জুন- ২০২৬ তারিখ আনুমানিক বেলা ২.০০ ঘটিকায় তিনি মৃত্যু বরন করেন। তাহার নামাজে জানাযা ১০ জুন-২০২৬ তারিখ সকাল ১১.০০ টার সময় উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দুরদূরান্ত থেকে আসা নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার জানাযার নামাজে অংশগ্রহণ করেন। উল্লাপাড়া উপজেলা বিএনপি,সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার জানাযায় শরিক হন। মিন্টুর জানাযায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জনাব সাইফুল ইসলাম শাহীন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আজাদ হোসেন,সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হেলাল সরকার, সাবেক যুগ্ন আহবায়ক , পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, সাবেক চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম মিস্টার, সাবেক পৌর মেয়র জনাব বেলাল হোসেন, সলংগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মতিয়ার রহমান, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আজিজুর রহমান মানু,বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া পৌরসভার আমির জনাব মাওঃআব্দুল করিম সহ অনেকে। উপস্থিত অনেকেই তার স্মৃতি চারন করে বক্তব্য প্রদান করেন, জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জনাব সাইফুল ইসলাম শাহীন সাহেব বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের নিহত মিন্টুর পরিবারের পার্শ্বে থেকে সহযোগিতা করার প্রতি আহবান করে। বক্তারা মিন্টুর প্রতি দোয়া ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য প্রদান করেন। জানাযা শেষে তার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।