
খুলনা ডেস্ক: খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালটির ১৭ তলা ভবনের নিচতলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানিয়েছে, রাত ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মাত্র ৫ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের ভয়াবহতা বিবেচনায় একে একে টুটপাড়া, বয়রাসহ স্থানীয় বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। বহুতল ভবনটিতে আটকা পড়া রোগী ও তাদের স্বজনদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছেন ফায়ার ফাইটার ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে এবং ধোঁয়া নিষ্কাশনে তল্লাশি অভিযান চালাচ্ছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টাইম বুলেটিন ২৪ নিউজ ডেস্ক।