[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

অভিযোগ প্রমাণিত হওয়ায় নাগেশ্বরীর ইউপি প্যানেল চেয়ারম্যান খাদিজা বেগমকে অব্যাহতি

শেয়ার: https://www.timebulletin24.com/news/ezt2j8

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. খাদিজা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তদন্তে তার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১০ জুন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নাপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে খাদিজা বেগমকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব থেকে অপসারণ করা হয়। একই আদেশে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. ফিরোজ কবিরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাদিজা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম, পরিষদের সদস্যদের সঙ্গে অসদাচরণ এবং প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ ছিল। এসব অভিযোগের বিষয়ে ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খাদিজা বেগমকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। তবে প্রশাসন জানিয়েছে, দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত তদন্তে প্রমাণিত প্রশাসনিক ও আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. খোদাদাদ হোসেন বলেন, “খাদিজা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং পরিষদের সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ছিল। তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেলে প্রতিবেদন জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে।”

প্রশাসনের আশা, নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে সন্তোষপুর ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা, উন্নয়ন কার্যক্রম এবং দাপ্তরিক কাজ স্বাভাবিক গতিতে পরিচালিত হবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন