[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, আমি কোনো মারধরের সাথে জড়িত নই’ : যুবদল নেতা কামরুল

শেয়ার: https://www.timebulletin24.com/news/2z7jll

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
দৈনিক সকালের সময় পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব মো. কামরুজ্জামান কামরুল। প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক বলে দাবি করেছেন তিনি।

শনিবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে যুবদল নেতা মো. কামরুজ্জামান কামরুল বলেন, গত ১২ জুন দৈনিক সকালের সময় পত্রিকার প্রথম পাতায় ‘যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দীর্ঘদিন যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং উপজেলা তরুণদলের সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে রাজনীতি করে আসছেন। বর্তমানে তিনি যুবদলের কাউন্সিলের মাধ্যমে উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত ১৬ বছর বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে রাজনৈতিক অনেক মামলায় হাজতবাসসহ নানাভাবে হয়রানির শিকার হয়েছেন।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, “আমি কোনদিন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না। কিন্তু সংবাদে আমাকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়ানো হয়েছে, যা মোটেও সত্য নয়। সংবাদে বলা হয়েছে আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মুরাদকে মারধর করেছি, আসলে সেটিও সত্য নয়। তার সাথে পানি উন্নয়ন বোর্ড অফিসে কোন মারধর বা কোন বিরোধের মতো কোন ঘটনাই ঘটেনি।”
অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ ও ক্লিনিক থেকে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে কামরুল বলেন, “অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণের যে কথা বলা হয়েছে তার সাথেও আমি জড়িত নই। ক্লিনিক থেকে যে চাঁদাবাজির কথা বলা হয়েছে তার কোন সত্যের লেশ মাত্র নাই।”
তিনি দাবি করেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় তার রাজনৈতিক প্রতিপক্ষরা ইর্ষান্বিত হয়ে এবং তার রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করতে এই মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। এছাড়া সংবাদে তার অসচ্ছলতার যে কথা বলা হয়েছে তাও ভিত্তিহীন।
যুবদল নেতা মো. কামরুজ্জামান কামরুল এই মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকল সাংবাদিক ভাইদের স্ব স্ব পত্রিকায় প্রকৃত সত্য সংবাদটি প্রকাশের অনুরোধ জানিয়েছেন।

প্রতিবেদন ও ছবি:
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন