[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

শেয়ার: https://www.timebulletin24.com/news/9e2vgn

প্রতীকী

ডেস্ক রিপোর্ট

নোয়াখালী শহরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভের মধ্যবর্তী স্থানে নির্মিত স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়া হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, আগুনে স্মৃতিস্তম্ভের নিচের অংশের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দুই যুবককে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়।

ওসি কামরুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে থানাকে আনুষ্ঠানিকভাবে কেউ অবহিত করেনি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন