[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

প্যারাগুয়ের জালে ৪ গোল, বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র

শেয়ার: https://www.timebulletin24.com/news/kjj3xi

স্পোর্টস ডেস্ক

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের ইতিহাসের অন্যতম স্মরণীয় জয় তুলে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ গোল করার নতুন রেকর্ড গড়েছে মরিসিও পচেত্তিনোর দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। সপ্তম মিনিটেই এগিয়ে যায় তারা। ক্রিশ্চিয়ান পুলিসিকের তৈরি করা আক্রমণ ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন প্যারাগুয়ের ডিফেন্ডার বোবাদিয়া।

এরপর ফ্লোরিয়ান বালোগানের একটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। পুলিসিকের নিখুঁত পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বালোগান। প্রথমার্ধের শেষ দিকে আরও একটি দুর্দান্ত গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে কিছুটা উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে প্যারাগুয়ের মিগুয়েল আলমিরনের ঘটনাকে কেন্দ্র করে রেফারি প্রথমে যুক্তরাষ্ট্রের টিম রিমকে হলুদ কার্ড দেখালেও ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত পরিবর্তন করেন। পরে আলমিরনকেই অভিনয়ের দায়ে সতর্ক করা হয়।

বদলি হিসেবে নেমে প্যারাগুয়ের হয়ে একটি গোল শোধ করেন মাউরিসিও। আলমিরনের পাস থেকে দারুণ ফিনিশে তিনি স্কোরলাইন ৩-১ করেন। তবে ম্যাচের শেষ মুহূর্তে জিও রেইনার গোল যুক্তরাষ্ট্রের জয়কে আরও বড় করে তোলে।

৪-১ গোলের এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ চার গোল করার নতুন কীর্তি গড়েছে যুক্তরাষ্ট্র। গ্যালারিতে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সাবেক বাস্কেটবল তারকা কারিম আবদুল-জাব্বার, ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম এবং হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও টম ক্রুজসহ অনেক বিশিষ্ট ব্যক্তি।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন