[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

দিল্লিতে প্রবেশে বাধার মুখে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পরে অনুমতি মিললেও দেশে ফেরার সিদ্ধান্ত

শেয়ার: https://www.timebulletin24.com/news/4vqb43

ছবি – সংগৃহীত

ঢাকা, ১৫ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশের ক্ষেত্রে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ সাময়িকভাবে বাধা দেয় বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। আগাম কূটনৈতিক অবহিতকরণ থাকা সত্ত্বেও রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখা হয়।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার থেকে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার উদ্দেশ্যে তিনি দিল্লি সফরে যান।

সূত্রগুলো জানায়, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান হিসেবে তাঁর অংশগ্রহণের বিষয়টি গত শুক্রবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে প্রবেশের অনুমতি বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।

কূটনৈতিক সূত্রের দাবি, পরবর্তীতে উচ্চপর্যায়ের হস্তক্ষেপের মাধ্যমে তাঁর প্রবেশের অনুমতি নিশ্চিত করা হয়। তবে দীর্ঘ অনিশ্চয়তার পর জাহেদ উর রহমান দিল্লিতে অবস্থান না করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

রোববার রাতেই তিনি দিল্লি থেকে কলম্বোর উদ্দেশে যাত্রা করেন। সোমবার দুপুরের মধ্যে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ঘটনার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন