[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

কালুখালীতে নিখোঁজ কলেজছাত্রের হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

শেয়ার: https://www.timebulletin24.com/news/jmkf8q

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ


রাজবাড়ীর কালুখালী উপজেলায় নিখোঁজের একদিন পর মো. আসাদুজ্জামান (২৪) নামে এক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যা করার পর মরদেহে আগুন ধরিয়ে দিয়েছে।
নিহত আসাদুজ্জামান উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের মো. শাহজাহান মন্ডলের ছেলে।

তিনি মীর মোশাররফ হোসেন কলেজের স্নাতক (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং লেখাপড়ার পাশাপাশি বাবার সঙ্গে কৃষিকাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার বাদ আসর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আসাদুজ্জামান নিখোঁজ ছিলেন। রাত ৮টার দিকে তিনি সৌদি প্রবাসী দুলাভাইকে কল করে জরুরি ভিত্তিতে ৫ হাজার টাকা চান। এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সোমবার সকালে স্থানীয় কৃষকেরা মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের একটি পাটক্ষেতের পাশে তার হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

স্বজন ও স্থানীয়রা জানান, আসাদুজ্জামান অত্যন্ত নম্র স্বভাবের ছিলেন এবং এলাকায় তার কোনো শত্রু ছিল না। এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবব্রত সরকার বলেন, “এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। আশা করছি দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।”

প্রতিবেদন ও ছবি:
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন