[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

পাংশায় ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শেয়ার: https://www.timebulletin24.com/news/a4mm06

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

রাজবাড়ীর পাংশা থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। রবিবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে পাংশা থানাধীন মৌরাট ইউনিয়নের বাগদুলী খেয়াঘাট ব্রিজের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— পূর্ব বাগদুলী গ্রামের মোঃ ছিরু শেখের ছেলে মোঃ আত্তাপ শেখ (৩৫) এবং একই গ্রামের মোঃ শাহজাহান ভূইয়ার ছেলে মোঃ হান্নান ভূইয়া (৩২)। পুলিশ জানায়, ঘটনার সময় পাংশা থানার এসআই (নিঃ) চাঁন মিয়া সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল ডিউটি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বাগদুলী খেয়াঘাট ব্রিজের ওপর অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে ওই দুইজনকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে আত্তাপ শেখের কাছ থেকে ৩০ পিস ও হান্নান ভূইয়ার কাছ থেকে ২০ পিসসহ সর্বমোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাংশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় এসআই চাঁন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের রবিবারই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ১ নং আসামী আত্তাপ শেখের বিরুদ্ধে থানায় আগে থেকেই ৩টি মাদক ও ১টি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন