[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

নিরাপদ সড়ক ও পেশাদারিত্ব নিশ্চিতে আহলাদীপুরে হাইওয়ে পুলিশের ব্রিফিং

শেয়ার: https://www.timebulletin24.com/news/otdziv

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

নিরাপদ সড়ক নিশ্চিত এবং পুলিশের পেশাদারিত্ব বজায় রাখার লক্ষ্যে রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার সকল অফিসার ও ফোর্সদের নিয়ে এক বিশেষ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মাকসুদুর রহমান মুরাদ এবং ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জহিরুল ইসলাম। ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার মহাসড়কে শৃঙ্খলা রক্ষা, দুর্ঘটনা হ্রাস এবং চালক ও যাত্রীদের সাথে পেশাদার ও জনবান্ধব আচরণ করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন