
বিশেষ প্রতিনিধিঃ আব্দুস ছালাম শেখ ( উল্লাপাড়া)
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের অন্তর্গত বেতবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোঃ রিফাত হোসেন জাতীয় পর্যায়ে দৌড় প্রতিযোগিতায় প্রথম এবং দীর্ঘ লাফ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের গৌরব অর্জন করেছে। রাজধানী ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের উক্ত দুটি খেলায় অংশ নিয়ে একটিতে প্রথম এবং আরেকটিতে দ্বিতীয় স্থান লাভ করে প্রতিযোগিতা শেষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ,হ,ম,এহছানুল হক মিলন মহোদয়ের নিকট হতে সম্মাননা ক্রেস্ট পুরস্কার হিসেবে গ্রহন করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মালেক উপস্থিত ছিলেন । উল্লেখিত শিক্ষার্থী রিফাত হোসেন পঞ্চক্রোশী ইউনিয়ন, উল্লাপাড়া উপজেলা, সিরাজগঞ্জ জেলা ও রাজশাহী বিভাগীয় পর্যায়ের খেলায় দৌড় ও দীর্ঘ লাফ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিল। ভবিষ্যতে সে একজন ভালো খেলোয়াড় হয়ে উল্লাপাড়ার গৌরব অক্ষুন্ন রাখতে চায়।