[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

বালিয়াকান্দিতে জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার: https://www.timebulletin24.com/news/gvtjfa

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই মেলাটি ২০২৫-২৬ অর্থ বছরের ‘জলবায়ু স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প’ (সিএসএডব্লিউএম) এর আওতায় আয়োজন করা হয়। বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব ড. মো. শহিদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বালিয়াকান্দির উপজেলা নির্বাহী অফিসার জনাব চৌধুরী মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার। মেলার আয়োজনের মূল লক্ষ্য ছিল কৃষকদের আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া। এতে স্থানীয় কৃষক এবং কৃষি বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন