[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

রাজবাড়ীতে ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা অনুষ্ঠান সম্পন্ন

শেয়ার: https://www.timebulletin24.com/news/7ph98w

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

গ্রাহক ও সাধারণ মানুষের মাঝে ব্যাংকিং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়ে গেল ‘আর্থিক স্বাক্ষরতা অনুষ্ঠান-২০২৬’। ডাচ-বাংলা ব্যাংকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকিং সেবার বিভিন্ন দিক, নিরাপদ লেনদেন এবং আর্থিক ব্যবস্থাপনার ওপর আলোকপাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক পিএলসি রাজবাড়ী শাখার ম্যানেজার মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের (রাজবাড়ী) সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ ফজলুর হক এবং কুষ্টিয়া রকেট এন্ড এজেন্ট ব্যাংকিং অফিসের রিজিওনাল ম্যানেজার তারিকুল ইসলাম খান। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থাকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিরাপদে পৌঁছে দিতে আর্থিক স্বাক্ষরতা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন রাজবাড়ী রকেট এন্ড এজেন্ট ব্যাংকিংয়ের সিনিয়র কমপ্লায়েন্স ম্যানেজার ও ইনচার্জ আব্দুল বারেক। গোটা অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন রাজবাড়ী এজেন্ট ব্যাংকিং অফিসের সিনিয়র সেলস ম্যানেজার মোঃ ইয়াছিন মোল্লা। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন