[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

লাল তিল কালো করার কারসাজি: রাজবাড়ীতে ২ ব্যবসায়ীর ৬ লাখ টাকা জরিমানা

শেয়ার: https://www.timebulletin24.com/news/irnf0o

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কৃত্রিম রং মিশিয়ে ভেজাল তিল প্রস্তুত ও বাজারজাতকরণের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ জুন)জেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহায়তায় বালিয়াকান্দি উপজেলার বহরপুর ও জামালপুর বাজারে দিনব্যাপী এ অভিযান চালানো হয়। আদালত সূত্রে জানা যায়, অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক ও ডা. মোঃ আশিকুজ্জামান। এ সময় বহরপুর বাজারের আব্দুল হাই বিশ্বাস (৫৫) ও জামালপুর বাজারের শহিদুল বিশ্বাসকে (৬২) লাল তিলে কৃত্রিম রং মিশিয়ে কালো তিল বানানোর হাতেনাতে ধরা হয়। এই অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় উভয়কে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। অভিযানকালে ঘটনাস্থল থেকে ২২ বস্তা রংমিশ্রিত ভেজাল তিল ও ক্ষতিকর রঙের কৌটা জব্দ করা হয়। জব্দকৃত এসব ভেজাল পণ্য বিধি অনুযায়ী ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন