[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

পুলিশের ইউনিফর্মে ফিরল গাঢ় নীল-জলপাই রঙের সমন্বয়, গেজেট জারি

শেয়ার: https://www.timebulletin24.com/news/ozniv4

ঢাকা, ১৯ জুন ২০২৬: বাংলাদেশ পুলিশ সদস্যদের ইউনিফর্মে আবারও ফিরছে গাঢ় নীল ও জলপাই রঙের সমন্বয়। এ সংক্রান্ত একটি গেজেট জারি করেছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত গেজেটে নতুন ইউনিফর্মের রং ও নকশা বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

গেজেট অনুযায়ী, শার্টে আগের মতোই গাঢ় নীল ও হালকা জলপাই রঙের সমন্বয় বজায় রাখা হবে। তবে নতুন সিদ্ধান্তে সব পর্যায়ের পুলিশ সদস্যদের প্যান্টের রং খাকি নির্ধারণ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ইউনিফর্মের নকশা ও রঙে এই পরিবর্তন বাহিনীর ঐতিহ্য, কার্যকারিতা এবং পেশাদারিত্বের বিষয় বিবেচনায় এনে করা হয়েছে।

নতুন গেজেট অনুযায়ী নির্ধারিত ইউনিফর্ম পর্যায়ক্রমে মাঠপর্যায়ে কার্যকর করা হবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন