[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

রাজবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

শেয়ার: https://www.timebulletin24.com/news/x55a2i

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহান শেখ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

২০ জুন (শনিবার) রাজবাড়ী সদর থানাধীন শহীদওহাবপুর ইউনিয়নের কুটিরহাট বাজার সংলগ্ন শহীদ আবু সাইদ উন্মুক্ত ময়দান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহান জামালপুরের সরিষাবাড়ী থানার ঝালুপাড়া গ্রামের মোঃ বাবুল শেখের ছেলে। সে বর্তমানে রাজবাড়ী সদরের পারসাদীপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই অমিত কুমার বাকচীর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। রাজবাড়ী সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদন ও ছবি:
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন