[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

শেয়ার: https://www.timebulletin24.com/news/vff6ks

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে। আজ ২০ জুন (২০২৬) তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া এলাকার হোসেন আলী মৃধার ছেলে মোঃ মিন্টু মৃধা, খলিসা রামকান্তপুর গ্রামের মোঃ ছন্দার শেখের ছেলে বছির শেখ এবং বানীবহ ইউনিয়নের মাধবতলা (০১ নং ওয়ার্ড) গ্রামের মৃত জিয়ারুল হকের ছেলে মোঃ জসিম শেখ (৪২)। রাজবাড়ী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারের পর আজই তাদের যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন