[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

রাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে মারধরের আসামি গ্রেফতার

শেয়ার: https://www.timebulletin24.com/news/76ibdr

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

রাজবাড়ীতে মহিলা ইউপি সদস্যকে মারপিট ও লাঞ্ছিত করার মামলার আসামি মোঃ আল-আমীন শেখ (২৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ জুন) রাজবাড়ী থানার ধূলদী জয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল-আমীন রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর গ্রামের মোঃ সোনামদ্দিন শেখের ছেলে। পুলিশ জানায়, রাজবাড়ী থানার এসআই অমিত কুমার বাকচীর নেতৃত্বে পুলিশের একটি দল ধূলদী জয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। একজন নারী জনপ্রতিনিধিকে মারধরের মামলার পর থেকেই সে পলাতক ছিল। গ্রেফতারের পর যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন