
নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সোমবার (২২ জুন) বিকেলে বিক্ষোভ মিছিলটি গোয়ালন্দ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে নেতা-কর্মীরা রাজপথে সদা প্রস্তুত রয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন সেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা মজি। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, কৃষকদলের প্রতিনিধি আলী আকবর এবং উজানচর ইউনিয়নের সভাপতি সেলিম খান সলিম, সাধারণ সম্পাদক শাহিন মৃধা, দেবগ্রাম ইউনিয়নের সভাপতি ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্লা বাবু, ছোটভাকলা ইউনিয়নের সভাপতি মিরাজ উদ্দিন সেক, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা, দৌলতদিয়া ইউনিয়নের সহ-সভাপতি চুন্নু মুন্সি ও সাংগঠনিক সম্পাদক হেলাল সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ