[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

দৌলতদিয়ায় নদী ভাঙন রোধে জিওব্যাগ ফেলা শুরু, সরকারি কাজে বাধা দিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

শেয়ার: https://www.timebulletin24.com/news/s7mj8t

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭নং ফেরিঘাট এলাকায় পদ্মার নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক জিওব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। সোমবার (২২ জুন) প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই কার্যক্রমের উদ্বোধন ও সরজমিনে তদারকি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস, রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে দেখা যায়, ইতিপূর্বে নদী ভাঙন রোধে পাউবো কর্তৃক ফেলা বেশ কিছু জিওব্যাগ স্থানীয় নদী তীরবর্তী বাড়িঘরের উঠানসহ বিভিন্ন ব্যক্তিগত জায়গায় এনে ব্যবহার করা হচ্ছে।

সরকারি এই কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জিওব্যাগ অপচয় করায় সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সতর্ক করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দেন, নদী ভাঙন রোধে সরকারি উদ্যোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কিংবা জিওব্যাগের কোনো ধরনের অপব্যবহার বা আত্মসাৎ করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার সুরক্ষায় সরকারি সম্পদ রক্ষার্থে স্থানীয় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন